KOICA Scholarship (Korea International Cooperation Agency Scholarship) হলো দক্ষিণ কোরিয়া সরকারের একটি মর্যাদাপূর্ণ সম্পূর্ণ অর্থায়িত (Fully Funded) স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপ মূলত উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য, যাতে তারা কোরিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পান।

KOICA স্কলারশিপ কী?

KOICA হলো কোরিয়ার Ministry of Foreign Affairs–এর অধীন একটি সরকারি সংস্থা, যা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় কাজ করে।

KOICA স্কলারশিপের প্রধান বৈশিষ্ট্য:

  • সরকারি অর্থায়নে পরিচালিত
  • নির্দিষ্ট উন্নয়ন-সম্পর্কিত বিষয়ের উপর ফোকাস
  • বাংলাদেশসহ KOICA পার্টনার দেশগুলোর জন্য উন্মুক্ত

ধাপ–১: যোগ্যতা যাচাই (Eligibility Criteria)

আবেদন করার আগে অবশ্যই যোগ্যতা যাচাই করতে হবে।

সাধারণ যোগ্যতা:

  • KOICA পার্টনার দেশের নাগরিক (বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশ)
  • সাধারণত বয়স ৪০ বছরের নিচে
  • মাস্টার্সের জন্য স্নাতক ডিগ্রি
  • পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি (অবশ্যই কোরিয়া থেকে)
  • ন্যূনতম CGPA (বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন)
  • সরকারি চাকরিজীবি (৯ম গ্রেড টু তদুর্দ্ধ)

📌 নোট: IELTS/TOEFL অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, তবে থাকলে ভালো।

ধাপ–২: প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয় নির্বাচন

KOICA স্কলারশিপে আপনি ইচ্ছামতো যেকোনো বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারবেন না।

গুরুত্বপূর্ণ বিষয়:

  • KOICA কর্তৃক নির্ধারিত বিশ্ববিদ্যালয়
  • কোর্সগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত

জনপ্রিয় বিষয়সমূহ:

  • Public Policy
  • Smart City & Urban Management
  • ICT, AI, Engineering
  • Environment & Climate Change
  • Health, Governance, Development Studies

ধাপ–৩: প্রয়োজনীয় কাগজপত্র

  • KOICA Application Form
  • Statement of Purpose (SOP)
  • Study Plan / Research Proposal
  • Curriculum Vitae (CV)
  • একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস কর্তৃক সত্যায়িত)
  • Medical Examination Form
  • পাসপোর্ট কপি

বিশেষ টিপস:

  • SOP–এ দেশের উন্নয়নে অবদান রাখার পরিকল্পনা স্পষ্ট করতে হবে
  • Research Proposal–এ কোরিয়া ও বাংলাদেশের যৌথ উন্নয়ন ফোকাস করলে ভাল হয়

ধাপ–৪: আবেদন প্রক্রিয়া

  • অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কর্তৃক বিজ্ঞপ্তি জারীর পর স্বস্ব অফিসের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র অর্থনৈতিক সম্পর্ক বিভাগে প্রেরণ করতে হবে।
  • অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কর্তৃক কাগজপত্র KOICA Bangladesh Office–এ প্রেরণ।
  • KOICA প্রাথমিকভাবে আবেদনগুলো যাচাই করে নির্বাচিত প্রার্থীদের নাম বিশ্ববিদ্যালয়ে পাঠায়।
  • বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরিত আবেদনপত্র পূরণ।

⏰ সাধারণত আবেদন সময় থাকে ফেব্রুয়ারি–মার্চ মাসে।


ধাপ–৫: বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন

KOICA থেকে মনোনীত প্রার্থীদের বিশ্ববিদ্যালয় নিজস্বভাবে মূল্যায়ন করে।

মূল্যায়নের ধরন:

  • ডকুমেন্ট রিভিউ
  • অনলাইন ইন্টারভিউ
  • একাডেমিক ও গবেষণা সক্ষমতা যাচাই

বিশ্ববিদ্যালয় দেখে:

  • পড়াশোনার প্রস্তুতি
  • যোগাযোগ দক্ষতা
  • গবেষণার বাস্তবতা
  • প্রোগ্রামের সাথে প্রার্থীর সামঞ্জস্য

বিঃ দ্রঃ বিশ্ববিদ্যালয়ের সকল যোগাযোগ হবে ইমেইলে। তাই প্রতিদিন ইমেইল চেক করতে হবে, এবং যত দ্রুত সম্ভব ইমেইলে রেস্পন্স করতে হবে।

ধাপ–৬: KOICA চূড়ান্ত ইন্টারভিউ ও মেডিকেল পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হলে KOICA চূড়ান্ত ধাপ নেয়।

এই ধাপে:

  • KOICA ইন্টারভিউ (Leadership ও Development ফোকাস)
  • পূর্ণাঙ্গ মেডিকেল চেকআপ
  • ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন

✅ এই ধাপ পার হলে নির্বাচন প্রায় নিশ্চিত।

ধাপ–৭: চূড়ান্ত নির্বাচন ও ভর্তি

সফল প্রার্থীরা পাবেন:

  • KOICA Scholarship Acceptance Letter
  • University Admission Letter
  • ভিসা ও যাত্রা সংক্রান্ত নির্দেশনা

🎉 এরপর আপনি অফিসিয়ালি KOICA Scholar।

KOICA স্কলারশিপে কী কী সুবিধা থাকে?

KOICA স্কলারশিপ সাধারণত কভার করে:

  • সম্পূর্ণ টিউশন ফি
  • মাসিক ভাতা
  • যাওয়া–আসার বিমান ভাড়া
  • মেডিকেল ইন্স্যুরেন্স
  • সেটেলমেন্ট এলাউন্স
  • গবেষণা ও থিসিস সাপোর্ট
  • কোরিয়ান ভাষা প্রশিক্ষণ

KOICA স্কলার হিসেবে জীবন

KOICA স্কলাররা পান:

  • মাল্টিকালচারাল শিক্ষা পরিবেশ
  • নেতৃত্ব ও নীতি প্রশিক্ষণ
  • ফিল্ড ভিজিট ও ওয়ার্কশপ
  • শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক

সাধারণ ভুল যা এড়িয়ে চলবেন

  • কপি করা বা সাধারণ SOP
  • নিজের ব্যাকগ্রাউন্ডের সাথে অপ্রাসঙ্গিক প্রোগ্রাম নির্বাচন
  • অস্পষ্ট Research Plan
  • ডেডলাইন মিস করা

Ratan Chandra Paul

B. Sc in Computer Science and Engineering From DUET.
MS in Computer Science From Jahangirnagar University.
MS in Smart City Management & Technology from Hanyang University, South Korea.
Programmer, M/O of Cultural Affairs, Bangladesh Secretariat.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *