বর্তমানে বাংলাদেশে সরকারি সেবা পাওয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এখন জন্মনিবন্ধন, পাসপোর্ট, ভূমি সেবা, ট্রেড লাইসেন্স, ট্যাক্স প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ অনলাইনে সম্পন্ন করা যায়। তাছাড়া সঠিক প্ল্যাটফর্ম ও প্রক্রিয়া জানলে সেবা প্রাপ্তি আরও সহজ।

সরকারি সেবা পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো অনলাইন প্ল্যাটফর্ম MyGov (mygov.bd)। এটি সরকারের কেন্দ্রীয় নাগরিক সেবা পোর্টাল, যেখানে সকল দপ্তরের সেবা এক ঠিকানায় পাওয়া যায়। এছাড়া https://nagoriksheba.gov.bd/ এই ওয়েবসাইটেও কোন সেবা কোথায় পাওয়া যায়, কী কাগজপত্র প্রয়োজন এবং কত ফি দিতে হবে—এসব বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে। পাশাপাশি ই-পাসপোর্ট (https://www.epassport.gov.bd/landing), ভূমি সংক্রান্ত সেকোন সেবা (https://land.gov.bd/) বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবার (https://www.nidw.gov.bd/) জন্য সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের নিজস্ব ওয়েবসাইটেও ব্রাউজ করতে পারেন। সরকারি কিছু সেবা নাগরিকদেরকে ফ্রি প্রদান করা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফি প্রদান করতে হয়। তবে ফি প্রদানের বিষয়টি সেবা লিংকে স্পষ্টভাবে উল্লেখ থাকে। এসব ফি মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পরিশোধ করা যায়।

সেবা প্রদান পদ্ধতিঃ

অনলাইনে সেবা নিতে হলে প্রথমে অনলাইনে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সাধারণত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাউন্ট তৈরি করা যায়। এই একাউন্ট ব্যবহার করে নাগরিক সেবার জন্য আবেদন করা যায়, এবং এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটির অগ্রগতি (স্ট্যাটাস) অনুসরণ করা যায়।

নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে আবেদন করতে অসুবিধা হলে ডিজিটাল সেন্টারের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যায়। এসব সেন্টার থেকে আবেদনের পাশাপাশি ফি ও পরিশোধ করা যায়। উল্লেখ্য সরকারি সেবা গ্রহণের সময় সাধারণত জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি এবং সেবা সংশ্লিষ্ট প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত রাখলে ভাল হয়।

সব মিলিয়ে বলা যায়, অনলাইন পদ্ধতিতে নাগরিক সেবা প্রাপ্তি অনেক বেশি সহজলভ্য ও নাগরিকবান্ধব। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারের মাধ্যমে সময়, খরচ ও ভোগান্তি লাগব করা যায়। সঠিক তথ্য এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে একজন নাগরিক সহজেই এসব সেবা গ্রহণ করতে পারেন।  

একনজরে…

১. অনলাইন (Digital Government Services)

✅ MyGov (mygov.bd)

  • নাগরিক সেবার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম
  • জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, সনদ, অভিযোগ ইত্যাদি সকল সেবা

✅ নির্দিষ্ট দপ্তরের নিজস্ব পোর্টাল

উদাহরণ:

  • পাসপোর্ট → epassport.gov.bd
  • ভূমি সেবা → land.gov.bd
  • NID → services.nidw.gov.bd
  • ট্যাক্স → nbr.gov.bd

২. প্রয়োজনীয় ধাপ

১. সেবা শনাক্ত করা
২. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত
৩. অনলাইনে আবেদন / অফিসে আবেদন
৪. ফি পরিশোধ (অনলাইন বা ব্যাংক)
৫. ট্র্যাকিং ও সংগ্রহ

৩. অভিযোগ বা অনুসরণ (Grievance Redress)

  • অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম (GRS)
  • সরাসরি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অভিযোগ অপশন
  • 333 হেল্পলাইন (কিছু ক্ষেত্রে)

Ratan Chandra Paul

B. Sc in Computer Science and Engineering From DUET.
MS in Computer Science From Jahangirnagar University.
MS in Smart City Management & Technology from Hanyang University, South Korea.
Programmer, M/O of Cultural Affairs, Bangladesh Secretariat.

1 comment on “অনলাইনে সরকারি সেবা পাওয়ার সহজ পদ্ধতি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *